বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব  প্রতিবেদক: সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।  সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, বইটা মলাটবদ্ধ হওয়ার আগে আমার হাতে পাণ্ডুলিপি এসেছিল। তখনই পড়ে দেখার সুযোগ হয়েছিল। ভ্রমণ কাহিনীগুলো খুবই চমৎকারভাবে তুলে এনেছে আশরাফুল। বইটি পড়লে লেখকের সঙ্গে ভ্রমণের অনুভূতি পাবেন পাঠকরা।

স্বপ্ন ৭১ প্রকাশনের প্রকাশক আবু সাঈদের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পাঠক নন্দিত বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমন সরকার, পরিব্রাজক মাসফিকুল হাসান টনি, মিউজিক কম্পোজার মাহবুব মিনেল ও বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মিরাজ প্রমুখ। ভদ্রাবতীর পাড়ে’র লেখক আশরাফুল ইসলাম জানালেন, এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। দেশের ৭টি জেলার ১১টি গল্প নিয়ে ভ্রমণ কাহিনীটি সাজিয়েছি। আশা করি, পাঠকরা হৃদ্য ও তৃপ্ত হবেন।

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণকাহিনি ‘ভদ্রাবতীর পাড়ে’ বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম। জানা যায়, ভদ্রাবতীর পাড়ে বইটি মূলত ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার বইটিতে ১১টি গল্প রয়েছে। বইমেলায় স্বপ্ন ’৭১-এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি। ৫ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com