বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন

মোহাম্মদ আরমান চৌধুরী : সংযুক্ত আরব আমিরাত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন।

মাননীয় উপদেষ্টা এদেশে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মাননীয় উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। দুবাই-এ বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান এবং কনস্যুলেট-এর কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আব্দুস সালাম সহ ফারনেক-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com