সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তি কারাগারে

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তি কারাগারে

সখীপুর  প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে রাতভর অভিযান করে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে ভূমি সংশোধন-২০২৩ আইন অনুসারে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বুধবার (৪মার্চ)গতকাল উপজেলার হতেয়া-রাজাবাড়ি এলাকার ইন্নত খাঁ চালায় এ অভিযান পরিচালনা করা হয়।রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর উপজেলার নয়াপাড়া এলাকার আয়নাল হকের ছেলে মো.জাহাঙ্গীর আলম (৩৭),ইন্নত খা চালার রহম আলী সিকদারের ছেলে আবুল কালাম আজাদ(৪২)মির্জাপুর উপজেলার বেলতৈল এলাকার নুরুল ইসলাম মল্লিকের ছেলে আল-আমিন মল্লিক(২৪)একই উপজেলার বাঁশতৈল এলাকার নজরুল ইসলামের ছেলে মিলন(২৪)।এ অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিনাশ্রম ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী। এবিষয়ে তিনি প্রতিবেদককে জানায়,এইরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com