বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ
কর্ণফুলীতে সাংবাদিকদের ঐক্যের নতুন বার্তা,প্রেসক্লাবে নয়ন সভাপতি ও ওসমান সম্পাদক

কর্ণফুলীতে সাংবাদিকদের ঐক্যের নতুন বার্তা,প্রেসক্লাবে নয়ন সভাপতি ও ওসমান সম্পাদক

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাংবাদিকদের সংগঠন কর্ণফুলী প্রেসক্লাবের নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মোর্শেদুর রহমান নয়ন সভাপতি এবং ওসমান হোসাইন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বি-বার্ষিক এ নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন ঘিরে ছিল উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মাস্টার। সার্বিক নির্বাচন পরিচালনায় ছিলেন শাহ অহিদিয়া কেজি অ্যান্ড হাইস্কুলের পরিচালক শফিক সাদেক।

নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি নয়ন বলেন,কর্ণফুলীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক ওসমান হোসাইন ও সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও সক্রিয় সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে বলে জানানো হয়েছে।পাশাপাশি কর্ণফুলীতে কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,যা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৪.০৩.২০২৬

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com