বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে :সংসদে প্রধানমন্ত্রী ট্রাম্পের হুমকির পর হরমুজ পার হয়েছে ২০ জাহাজ দেশজুড়ে আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ঢাকায় বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির বর্ষবরণ অনুষ্ঠিত ঢাকায় বরিশাল বিভাগ সমিতির বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মালয়েশিয়া প্রবাসী অপহরণে মূলহোতা রবিউল বগুড়ায় গ্রেফতার টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম “ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!” পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭
বিভাজন নয়, ভালোবাসার সমাজ গড়তে হবে: মির্জা ফখরুল

বিভাজন নয়, ভালোবাসার সমাজ গড়তে হবে: মির্জা ফখরুল

সব ধরনের বিভাজন বা হিংসার ঊর্ধ্বে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে।ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথ চলার শক্তি।
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষকে ধারণ করার এক অনন্য উদাহরণ। বাংলাদেশ একদিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ।

অতীতকাল থেকেই এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটা সময় এই ধর্মের ভিত্তিতেই সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে, সবাইকে সঙ্গে নিয়েই আমাদের তা সম্পন্ন করতে হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com