বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া প্রবাসী অপহরণে মূলহোতা রবিউল বগুড়ায় গ্রেফতার টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম “ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!” পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ সমর্থকদের সড়কে থাকার আহ্বান জানাল ইরান সরকার পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল
অর্থ সংকটের কথা জানালেন শাহরুখের সহ-অভিনেত্রী

অর্থ সংকটের কথা জানালেন শাহরুখের সহ-অভিনেত্রী

গ্ল্যামার জগতের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য সংগ্রামের গল্প। ঠিক তেমনই নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন দিনগুলোর কথা মনে করে আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী কাশমীরা শাহ। সম্প্রতি ভারতী সিং ও হর্ষের ইউটিউব পডকাস্টে এসে কাশমীরা জানান, তার প্রথম দিকের বড় কাজগুলোর একটি ছিল ‘ইয়েস বস’ যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও জুহি চাওলা।

কিন্তু পর্দায় ধনী ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবন ছিল একেবারেই ভিন্ন। কাশমীরা বলেন, আমি তখন খুবই সংগ্রামের মধ্যে ছিলাম। এই সিনেমার জন্য আমি মাত্র ৩০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। আমার নিজের কোনও গাড়িও ছিল না।তিনি আরও জানান, শুটিং সেটে তিনি অটো রিকশায় করে যেতেন। এমনকি সহ-অভিনেতারা যেন বিষয়টি জানতে না পারেন, সে জন্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই সেটে পৌঁছে যেতেন। তিনি বলেন, আমার শুটিং করার সময় ছিল সকাল ৯টা, কিন্তু আমি ৭টায় চলে যেতাম। কারণ আমি চাইতাম না কেউ আমাকে অটোতে আসতে দেখুক।

কাশমীরা জানান, তখন তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, তিনি নিজের মাকেও জানাননি যে তিনি ‘ইয়েস বস’-এ কাজ করছেন। পরে সিনেমা হলে নিয়ে গিয়ে মাকে দেখান সিনেমাটি। তিনি আরও বলেন, মেকআপ ছাড়া কেউ আমাকে চিনত না, আর তখন আমার কাছে টাকাও ছিল না।উল্লেখ্য, ‘ইয়েস বস’ ছিল কাশমীরার প্রথম হিন্দি সিনেমা। পরের বছর তিনি ‘প্যায়ার তো হোনা হি থা’-তে অভিনয় করেন, যেখানে ছিলেন কাজল ও অজয় দেবগন। পরবর্তীতে তিনি হেরা ফেরি, জঙ্গল-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন এবং একাধিক আইটেম গানেও পারফর্ম করেন। এছাড়া ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নেন তিনি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com