বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
‘আসল পরিবর্তন’ হলে পশ্চিমবঙ্গে যেতে পারবেন তসলিমা?

‘আসল পরিবর্তন’ হলে পশ্চিমবঙ্গে যেতে পারবেন তসলিমা?

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মূল স্লোগান হলো ‘বাংলায় আসল পরিবর্তন’ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে এই মন্ত্রই ছড়িয়ে দিচ্ছে। বিজেপির এই স্লোগানকে উদ্দেশ্য করে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন এক টুইটে প্রশ্ন তুলেছেন ‘আসল পরিবর্তন’ হলে কি আমি পশ্চিমবঙ্গে যেতে পারব?’

তসলিমা ওই টুইট করেছিলেন গত রবিবার। এর মধ্যে এ নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। টুইটে অবশ্যই তিনি বামফ্রন্ট ও তৃণমূলেরও সমালোচনা করেছেন। তার কথায়- ২০০৭ সালে সিপিএমের আমলে পশ্চিমবঙ্গ থেকে আমাকে ছুড়ে ফেলা হয়েছিল। ২০০৯ সালে তৃণমূল সরকার আমাকে পশ্চিমবঙ্গে যেতে বাঁধা দিয়েছিল। এর পরই তসলিমা বলেন, আসল পরিবর্তন হলে কি তিনি পশ্চিমবঙ্গে যেতে পারবেন?

তসলিমা নাসরিন বিভিন্ন সময় নানা ইস্যুতে নিজের মতামত দিয়ে থাকেন। অনেক সময় তার মতামত নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তসলিমা টুইটে বলেন- ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোঁপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরো, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বিজেপি কেঁচো খুঁড়তে গিয়েছিল!’ এদিকে গতকাল আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিলেও তার প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। তা হলে প্রচারে রঙ চড়াতেই কি বিজেপিতে ভিড়েছেন মিঠুন? এই প্রশ্নের পরিষ্কার জবাব পেতে আরও কিছুদিন লাগবে।

উল্লেখ্য, ২০০৭ সালে তার প্রকাশিত একটি বই নিয়ে মৌলবাদীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই সময় কলকাতায় দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ কারণে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্য থেকে তাকে বিতাড়িত করে। এরপর সরকারে তৃণমূল কংগ্রেস গেলেও ‘তসলিমা-নীতির’ পরিবর্তন হয়নি। সুইডেনের পাসপোর্টধারী তসলিমা বেশ কয়েক বছর থেকে ভারতের ভিসা নিয়ে দিল্লিতেই বাস করছেন। মৌলবাদীদের বিরোধিতার মুখে ভারতেও তিনি অবাধ চলাফেরা করতে পারেন না।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com