বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
ভবনের নিরাপত্তা মালিককেই নিশ্চিত করতে হবে : আতিকুল

ভবনের নিরাপত্তা মালিককেই নিশ্চিত করতে হবে : আতিকুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমার ক্লিয়ার ম্যাসেজ- যারা ব্যবসা করছেন, ভবন করছেন তাদের নিরাপত্তার বিষয়গুলো তাদেরই নিশ্চিত করতে হবে। আর তা না হলে নিজের জীবনই ঝুঁকিপূর্ণ।’

রোববার (২৭ জুন) দিবাগত রাতে মগবাজারের ভয়াবহ বিস্ফোরণের পরিবর্তিত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘যারা ব্যবসা করছেন নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ইলেকট্রিকাল সেফটি, বিল্ডিং সেফটি, গ্যাসের সেফটির দিকে আমাদের সজাগ ও সচেতন হতে হবে। যারা ২০তলা ভবন বানাবেন, তাদের সেই ভবনের সেফটির দায়িত্ব মালিককেই নিতে হবে।’

তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো বোঝা যাচ্ছে না। আমাদের উত্তর সিটি করপোরেশনের পুরো ইউনিট এখানে আছে, তারা কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো।’

মেয়র আরও বলেন, ‘সামান্য ভুলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’

এদিকে, মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৪টির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বিস্ফোরণে ১২টি বাণিজ্যিক ভবন ও দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তিনটি যাত্রীবাহী বাস পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে যাদের পোড়ার ক্ষত হয়েছে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com