• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline
জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গড়ার আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর একটি মহল ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক পোশাকশ্রমিকদের আন্দোলন: মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা

দেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি যুবসমাজ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকাশক্তি দিতে হবে, তাদের কর্মমুখী করতে হবে রবিবার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে। সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাস্তায় নয়, পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে দেশের পরিবর্তনের জন্য দেশকে নির্মাণ করতে হবে। এ দেশ নির্মাণে যুবসমাজকে এগিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এ জন্য সরকার কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category