• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু রংপুরে হবু কাউন্সিলর প্রার্থী লিটনের বাড়িতে হামলা ও লুটপাট,পরিবার নিয়ে বাড়িছাড়া ভুক্তভোগী লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫ জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শেরপুরে ভাতিজার হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ভারত থেকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি অনুযায়ী, ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের প্রথম আবেদন।

আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি আওয়ামী লীগ সভাপতির সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪-পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সে লক্ষ্যেই সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতাকর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category