শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
শেরেবাংলার পথ অনুসরণ করেই শেখ হাসিনা কাজ করছেন : কাদের

শেরেবাংলার পথ অনুসরণ করেই শেখ হাসিনা কাজ করছেন : কাদের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে শেরে বাংলা একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল-মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে। তবে দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com