শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
অফিস-আদালত বন্ধে নতুন সিদ্ধান্ত

অফিস-আদালত বন্ধে নতুন সিদ্ধান্ত

সময়ের ধারা রিপোর্ট: আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে জরুরি পরিষেবা বাদে সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করা হবে।

শনিবার (২৬ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে ইতোমধ্যে ঢাকা থেকে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সরকার। এখন আরও কঠোর বিধিনিষেধ জারি করা হবে, এটি দেশব্যাপী হবে।

এর আগে শুক্রবার সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোভিড-১৯ সংক্রমণ রোধকলপে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিন সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
শনিবার প্রজ্ঞাপন জারির কথা থাকলেও রোববার প্রজ্ঞাপন জারি করা হবে বলে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com