মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

২০২২ সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: মির্জা ফখরুল

২০২২ সালেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: মির্জা ফখরুল

১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলনীতিকে ধারণ করে জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালের এই কর্মসূচির পর বেলা দুইটায় মহানগর নাট্যমঞ্চে রয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারতের পর বিএনপির মহাসচিব সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আজকে ছাত্রদলের নেতারা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তাঁরা শপথ নিয়েছেন যে দেশনেত্রীর মুক্তি ও তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশের বাইরে পাঠানো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার চলমান আন্দোলন আরও বেগবান করবে। ২০২২ সালে তা সফল হবে ইনশা আল্লাহ।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তাঁকে যে বন্দী করে রাখা হয়েছে এবং তাঁকে যে সাজা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক।

আজকে তাঁকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটা কোনো আইনি ব্যাপার নয়, এটা প্রতিহিংসার বিষয়। আজকে শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই এ ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন, যাতে দেশনেত্রী কোনো চিকিৎসার সুযোগ না পান। যে অসুখ তাঁর রয়েছে, তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান—এটাই তারা চাচ্ছেন। তবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এর দায়দায়িত্ব সবই সরকারকেই বহন করতে হবে এবং এর পরিণতি যদি খারাপ হয়, তারও দায় তাদেরকে নিতে হবে।’

রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এ সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমান রাজনৈতিক সংকট, এই সংকট কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরির সংকট নয়। এই প্রধান যে সংকট, তা হচ্ছে নির্বাচনকালে কোন রকম সরকার থাকবে? সেটাই হচ্ছে প্রধান সংকট।’

বিএনপির স্থায়ী কমিটি ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com