শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে’

‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে’

জেলা প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে হবে। প্রশিক্ষণে আমাদের আরও মনোযোগী হতে হবে। সেনাবাহিনীকে যুগের সঙ্গে তাল মেলাতে যা করা দরকার, তা আমরা করছি। সক্ষমতা বাড়াতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি চলমান একটি প্রক্রিয়া।’

রোববার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের দিঘীরপাড়ে চার শতাধিক অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

jagonews24

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। যা থেকে স্পষ্ট বোঝা যায়, বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের পারফরম্যান্স করছে।’

এর আগে সেনাবাহিনী প্রধান শাহবাজপুরের অসহায় মানুষদের জন্য কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স পরিচালিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কার্যক্রমের খোঁজ-খবর নেন। এসময় সেনাপ্রধান জানান, এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দুপুর ২টার দিকে সেনাবাহিনী প্রধান সরাইল উপজেলার শাহবাজপুর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com