শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
বাধা ডিঙিয়ে সমাবেশে যোগ দিলেন খসরু-রুমিন ফারহানা

বাধা ডিঙিয়ে সমাবেশে যোগ দিলেন খসরু-রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়া

পুলিশের বাধা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করায় শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে এ সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দেয় পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ তাকে ছেড়ে দিলে সমাবেশে যোগ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তার সঙ্গে আমরা কথা বলছি।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এ নিষেধাজ্ঞা চলবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২২ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের তারিখ নির্ধারিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অজুহাতে এ সমাবেশ স্থগিত করা হয়। পরে ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করার তারিখ নির্ধারণ করে জেলা বিএনপি। স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সমাবেশের স্থান হিসেবে উল্লেখ করে আবেদন করে বিএনপি।

এদিকে একই জায়গায় সমাবেশ করার ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে শোডাউন দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন এবং সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com