শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
সর্বনিম্ন ভোট পেয়ে নৌকার দুই প্রার্থীর রেকর্ড

সর্বনিম্ন ভোট পেয়ে নৌকার দুই প্রার্থীর রেকর্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় নির্বাচন করে মাত্র ৫৬ ভোট পেয়েছেন এক প্রার্থী। আরেক প্রার্থী পেয়েছেন ১০১ ভোট। ফলে জামানত হারিয়েছেন নৌকার দুই প্রার্থী। তারা ফরিদপুরে সর্বনিম্ন ভোট পেয়ে রেকর্ড করেছেন।

উপজেলার চরমানাইর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান মাতুব্বর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র ৫৬ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম চশমা মার্কায় ৩ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে চরনাছিরপুর ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী মিরাজ বেপারী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ১০১ ভোট। নির্বাচিত চেয়ারম্যান রোকন উদ্দিন মোল্যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৩৬ ভোট।

এ ব্যাপারে মিরাজ বেপারীর সঙ্গে কথা হলে তিনি  বলেন, নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করেছেন। সমর্থকরা তাদের হয়ে কাজ করেছেন। তাই ফলাফল এমন হয়েছে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। যার ফলে ফলাফলে বিপর্যয় ঘটেছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com