বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
করোনা টিকার সনদ পাওয়া যাবে যেভাবে

করোনা টিকার সনদ পাওয়া যাবে যেভাবে

করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন, তারা টিকা সার্টিফিকেট বা সনদপত্র নিতে পারবেন অনলাইনেই। অনলাইন থেকে তারা সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।

করোনা টিকা ব্যবস্থাপনায় চালু করা সুরক্ষা অ্যাপ surokkha.gov.bd থেকেই এটি পাওয়া যাবে।

সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশের পর ‘টিকা সনদ সংগ্রহ’ অপশনে ক্লিক করলে নতুন একটি পাতা আসবে। সেখানে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট, যে তথ্য দিয়ে টিকা নেওয়া হয়েছে সে অপশনে ক্লিক করতে হবে। এরপরের পাতায় গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

যে মোবাইল নম্বর দিয়ে টিকার রেজিস্ট্রেশন করা হয়েছিল, টিকার সনদ ডাউনলোড করার সময় সে নম্বরে একটি পাসওয়ার্ড (ওটিপি) যাবে। এ কারণে ব্যবহৃত মোবাইল নম্বরটি চালু অবস্থায় নিজের নাগালে রাখতে হবে।

ওটিপি জমা দিলে টিকার সনদ সংগ্রহ করা যাবে।

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে রেস্তোরাঁয় খেতে হলে এবং আবাসিক হোটেলে থাকতে হলে বাধ্যতামূলকভাবে করোনার সনদ প্রদর্শন করতে হবে। এছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হলেও লাগবে টিকার সনদ।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকার সনদ প্রদর্শন করতে হবে। এছাড়া ১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পর টিকার সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com