শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ভোট ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

ভোট ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

প্রায় সোয়া পাঁচ লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট শুরুর পর ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আনন্দঘন পরিবেশে ফিরতে দেখা গেছে। ভোট ঘিরে পুরো শহর উৎসবময় হয়ে উঠেছে।

এদিন ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। ভোট শুরুর প্রথম আড়াই ঘণ্টায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডসহ ১৯২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

ভোট ঘিরে সকাল থেকে প্রতিটি কেন্দ্রের সামনে প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রের বাইরে শহরের বিভিন্ন অলিগলিতেও ভোটের উত্তাপ বিরাজ করছে।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ভোটের মাঠে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com