শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ইভিএম মেশিনে ত্রুটি, এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

ইভিএম মেশিনে ত্রুটি, এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কিন্তু সকাল ৯টার দিকে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল উচ্চ বিদ্যালয় ও নবীনগরের শিবপুর ইউনিয়নের বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ভোটকেন্দ্রের বুথে ইভিএম মেশিনে ত্রুটি থাকায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ।

বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল রানা জানান, সকালে কয়েকটি ভোট নেওয়ার পর ৯নং কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে তা ঠিক করে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শিমরাইল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৌরদীপ মজুমদার জানান, আমার কেন্দ্রের ৯টি বুথের মধ্যে ৮টি ভালো আছে। ৬নং কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় তা ঠিক করার পর আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com