শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
অবশেষে বেনাপোলে শুরু হলো আমদানি-রপ্তানি

অবশেষে বেনাপোলে শুরু হলো আমদানি-রপ্তানি

অবশেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এর ফলে উভয় বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য।

ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত হয় শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু করার।

এর আগে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এক পত্রে ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানায়। যে সমস্ত গাড়ির কাগজ নবায়ন করা হয়নি এবং কেন্দ্র সরকারের নির্দেশমতো ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক এবং খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে বলে জানানো হয়। ওই চিঠির আলোকে সীমান্ত বাণিজ্যের স্বার্থে শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে গত সোমবার (৩১ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) টানা ৪ দিন বন্ধ থাকে বন্দরের সকল কার্যক্রম। পরে ফলপ্রসু আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আগের মতো আমদানি-রপ্তানি চলছে। তারা প্রশাসনের আশ্বাসে আবারও কাজে ফিরে এসেছেন। বিষয়টি সকল সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার গোলাম মোস্তফা শিকদার জানান, টানা ৫ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলছে। সিঅ্যান্ডএফ এজেন্টের সদস্যরা কাজ করছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, চারদিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com