• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মহাপরিচালক কাজী রওনকুল ইসলাম টিপুকে মৎস্যজীবী দলের ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মহাপরিচালক কাজী রওনকুল ইসলাম টিপুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা আশা প্রকাশ করেন, মহাপরিচালক হিসেবে কাজী রওনকুল ইসলাম টিপুর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপকূলীয় ও মৎস্যনির্ভর জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর প্রকল্প বাস্তবায়িত হবে।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category