• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত কেন লাগে? জেনে নিন কারণ ও প্রতিকার বড় গ্রহাণু ঠেকাতে পারমাণবিক বিস্ফোরণের নতুন কৌশল, দাবি চীনা বিজ্ঞানীদের হ্যাকারদের নতুন ফাঁদে এক ক্লিকেই সব শেষ, সতর্ক করল মাইক্রোসফট পর্যটকের বেশে ইয়াবা পাচার, র‍্যাবের জালে ‘বাইকার গ্যাং’ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি ইরান

অনলাইন ডেস্ক / ১২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান। সামাজিকমাধ্যম এক্সে করা পোস্টে এ কথা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।এতে বলা হয়, হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে গত দুই মাস ধরে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তেহরান বলছে, এই আলোচনায় মার্কিন চাপের কোনো ভূমিকাই ছিল না।

সামাজিকমাধ্যম এক্সে করা পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত সাত-আট দিনে আলোচনা আরো জোরদার হয়েছে। তিনি বলেন, মার্কিন হস্তক্ষেপ ও হুমকি আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করার পরিবর্তে ব্যাহত করেছে। বাঘাই বলেন, তেহরান ও মাস্কাট বিদ্যমান করিডোরগুলো থেকে আলাদা, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে।

 

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য পথে সমঝোতায় পৌঁছাতে যাচ্ছি— সেটি উত্তরের পথও নয়, দক্ষিণের পথও নয়— বরং এমন একটি পথ যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category