• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্ত কেন লাগে? জেনে নিন কারণ ও প্রতিকার বড় গ্রহাণু ঠেকাতে পারমাণবিক বিস্ফোরণের নতুন কৌশল, দাবি চীনা বিজ্ঞানীদের হ্যাকারদের নতুন ফাঁদে এক ক্লিকেই সব শেষ, সতর্ক করল মাইক্রোসফট পর্যটকের বেশে ইয়াবা পাচার, র‍্যাবের জালে ‘বাইকার গ্যাং’ গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৩৪ বার ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হামলার পর গুরুতর আহত শিক্ষিকা সন্ধ্যাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা এক যুবক স্কুলে এসে শিক্ষিকাকে বাইরে ডেকে নেয়। পরে তার গলা চেপে ধরে মুখ, ঘাড়, বুক ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলা ঠেকাতে এগিয়ে এলে স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তাকেও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারী।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্কুলে প্রবেশের পর অভিযুক্ত যুবক প্রথমে ইশারায় শিক্ষিকাকে বাইরে আসতে বলে। এরপর মুহূর্তের মধ্যেই হামলা চালায়।

হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে ২১ বছর বয়সী অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে শিক্ষিকা সন্ধ্যাকে উত্ত্যক্ত করছিল।

কয়েক দিন আগে সন্ধ্যার করা ইভটিজিংয়ের অভিযোগের পর অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও মনে প্রতিশোধের পরিকল্পনা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category