• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি সার্ক ভুক্ত দেশে প্রচারের দায়িত্ব নিলেন প্রফেসর আবেদ আলী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান ময়মনসিংহ জেলা পুলিশের ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ টেস্টে মিলল পিতৃত্বের প্রমাণ হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগবে আরও ২-৩ দিন: জ্বালানিমন্ত্রী

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস সরবরাহ ব্যবস্থায় ফ্রিজিং প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া শেষ হলে বিকেল থেকে আবার গ্যাস সঞ্চালন শুরু হবে। এরপর ধীরে ধীরে পাইপলাইনে গ্যাসের চাপ (প্রেসার) স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, “সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, তা উন্নত হবে। তখন আমরা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ গ্যাস উত্তোলন করতে পারব।” এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। তিনি বলেন, “এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category