যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে তিনি মনে করেন না। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতি অনুযায়ী সংঘাত খুব শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশ্বব্যাপী এবং যুক্তরাষ্ট্রের জ্বালানির মূল্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার ধারণা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে।
তিনি বলেন, আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে। এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত থাকলেও ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি কাঠামো তৈরি হতে পারে। তবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা চলছে না বলে আগেই জানিয়েছে ইরান।
সূত্র: আল-জাজিরা