• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এবারের ফলাফলে উঠে এসেছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের এক হতাশাজনক চিত্র। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

চলতি বছরের ফলে দেশে মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একজনও পাসের মুখ দেখতে পাননি।বিগত ২০২৫ সালের তুলনায় এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে। গত ২০২৫ সালে যা ছিল ৪৮টি। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বছর এ বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। গত ২০২৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮৬টি। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে গত ২০২৫ সালে শতভাগ ফেল করা কোনো প্রতিষ্ঠান না থাকলেও এ বছর ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category