• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের অলংকার মোড়ে দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ

বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক / ২২২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয়জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাঁদের বরখাস্তের আদেশ জারি করা হয়। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন- কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চাকরিচ্যুতদের মধ্যে বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এছাড়া কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জে, সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জে এবং মো. ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। অপর দুই কর্মকর্তা মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category