• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ইসলামাবাদে টিকটক তারকাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা ও কনটেন্ট নির্মাতা শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দেশটির রাজধানী ইসলামাবাদে এ ঘটনা ঘটে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন শামসো বিবি। তার বাবা ফজল সাহেবজাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে।

পুলিশকে দেওয়া অভিযোগে নিহতের বাবা জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলেন। ফোন পাওয়ার পর ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হন বিবি।

পরে একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবর্ষণের পর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বিবির বোন আসিমা গুরুতর আহত হন।

নিহতের বাবার অভিযোগ, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওই দুই ব্যক্তি বিবিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ইসলামাবাদে তাদের বিরুদ্ধে আগেও একটি লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিহতের বাবার দেওয়া তথ্য অনুযায়ী, শামসো বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ জনপ্রিয়তা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category