• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী জিম্বাবুয়ে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন রংপুর গঙ্গাচড়ায় মর্নেয়া ইউনিয়নে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ এলাকাবাসীর, তালিকায় ২২ জন ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭ হাসনাতের দুঃখপ্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের কর্মসূচি প্রত্যাহার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী কালীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল ও মাদক কারবারের অভিযোগ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

জিম্বাবুয়ে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, তারা একটি গির্জার সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন।

গত শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলেই ২৩ জন নিহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছায়। এছাড়া অন্তত সাতজন আহত হয়েছেন।
জিম্বাবুয়ে পুলিশ জানায়, বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল সড়ক অবকাঠামো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category