• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
ইমরান খানের ৩ বোন গ্রেফতার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প্রথম স্ত্রী একদিনের আশুলিয়ার ধামসোনা ইউপিতে সচিব মাসুদ করিমের কর্মদক্ষতায় সেবার মানোন্নয়ন,খুশি সেবাপ্রার্থীরা রাবি শিক্ষার্থীকে মারধর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ আমি হেরেছি, তুমি জিতেছো -উদ্ধার চিঠিতে আবেগঘন বার্তা জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ইমরান খানের ৩ বোন গ্রেফতার

অনলাইন ডেস্ক / ০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ইমরান খানের দল এ তথ্য জানিয়েছে। ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের ধরে নিয়ে গেছে।’পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘খানের বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেয়া হয়েছিল। তবে সন্তানদের ছেড়ে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তিন বোনকেই লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়েছে।’ পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরানের বোন আলিমা খান, ডা: উজমা খান ও নূরিন খানকে গ্রেফতার করে।

লাহোরের ডেপুটি কমিশনার রোববার পৃথক দু’টি আদেশ জারি করেন। এএফপি ওই আদেশগুলোর অনুলিপি দেখেছে। এতে পাঞ্জাব প্রদেশের জনশৃঙ্খলা রক্ষণ আইন অনুযায়ী তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের জবাব দেয়নি পাঞ্জাব পুলিশ।ইমরানের দল আগামী ২৭ সেপ্টেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে।তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রোববার বলেন, এ বিক্ষোভের ডাক অবৈধ।

তিনি বলেন, ‘আমরা তাদের সড়ক অবরোধ করতে এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতে দেবো না।ইমরান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষ দিকে দুর্নীতির মামলায় তাকে এবং তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়। তারা দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

৭৩ বছর বয়সী ইমরান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কও। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সঙ্কটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই সময় তার সরকারের সাথে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছিল।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category