• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

গাজা নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত : ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় শান্তি অর্জিত হয়েছে— এমন দাবি করা হলেও অবরুদ্ধ এই উপত্যকায় এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত হয়নি। গাজা পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তার জন্য ‘আমাদের সবার লজ্জা হওয়া উচিত’ বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

জাতিসংঘের সাধারণ পরিষদে ম্যাক্রোঁ প্রশ্ন রাখেন, গাজা ইস্যুতে আমরা যদি নিষ্ক্রিয় থাকি, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতার মূল্য কী?গাজা পরিস্থিতিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আমাদের সবারই লজ্জা হওয়া উচিত।’ এ সময় অধিবেশনে উপস্থিত সবাই তাকে করতালি দিয়ে সাধুবাদ জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ আরও বলেন, ফিলিস্তিনিদের ‘অস্তিত্বের’ বৈধ অধিকার নিশ্চিত করা ইসরাইলের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠার পূর্বশর্ত।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘যারা দাবি করেন— ইসরাইলের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা প্রয়োজন, তারা আসলে ইসরাইলের নিরাপত্তাকেই দুর্বল করছেন। আজ এবং ভবিষ্যতেও তারা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি।’

ম্যাক্রোঁ ভাষণে উল্লেখ করেন, পশ্চিম তীরেও আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে, অথচ সেখানে হামাস কখনোই সক্রিয় ছিল না। তিনি বলেন, আমাদের যা প্রয়োজন তা হলো ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category