• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবিধান সংশোধনে বিরোধীদলসহ সবার মতামত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধীদলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জুলাই সনদে দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে বিরোধীদল পরিবর্তন আনতে চাইলে সেটিও আলোচনার মাধ্যমে করা হতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। তারা নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি থাকতে পারবেন না- এই অবস্থান থেকে বিএনপি সরে আসেনি। জনগণের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার যে প্রস্তাব এসেছে, তা বিএনপির ৩১ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও জানান তিনি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত সংসদে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধনী সংসদে পাস হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজনের কথাও জানানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও ঐকমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদেরও বৈঠক হবে।

বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন।

জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পক্ষে তারা মতামত দিয়েছেন।

বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে বহুবার সংবিধানে কাটাছেঁড়া হয়েছে। এবার জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category