• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় যুক্তরাষ্ট্রে তৈরি পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস’ কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১লা অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের শার্জে দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় দেশে পর্যাপ্ত স্যালাইন ও রোগ শনাক্তের টেস্ট কিট রয়েছে। পর্যায়ক্রমে এসব চিকিৎসাসামগ্রীর মজুত আরও বাড়ানো হবে। প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পাঁচ লাখ টেস্ট কিট দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের নামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সরবরাহ করা এসব কিট বাংলাদেশে ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য দেওয়া হচ্ছে। এই সহায়তা ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও ভূমিকা রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসহ উপস্থিত কর্মকর্তারা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তাঁরা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম দেখেন।

কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category