• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
৭ কিলোমিটার হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিশুদের যৌন নির্যাতনের ছবি-ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০ হোটেলকক্ষে অস্বাভাবিক অবস্থা, জ্ঞান ফেরার পর শুনি বিয়ে হয়ে গেছে: রনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন নেহা বোরা

অনলাইন ডেস্ক / ৬৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম মুখ ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিশ্চিত করেন নেহা বোরা। তিনি লেখেন, পুলিশ তাঁর মোবাইল ফোন জব্দ করেছিল। অবশেষে ফোনটি ফেরত পেয়েছেন তিনি। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান নেহা।

এর আগে শনিবার সকালে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় নেহা বোরাকে রাজপথ থেকে আটক করে দিল্লি পুলিশ। বিক্ষোভ কর্মসূচি ঘিরে নেহা বোরা ছাড়াও বিরোধী দলের একাধিক নেতা, শিক্ষার্থী ও আন্দোলনকারীকে আটক করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর ধরপাকড় চালায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category