• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী: স্পিকার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সমস্ত শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট বসাচ্ছে সরকার হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদীর বাড়িতে অগ্নিকাণ্ড গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রিসোর্টের ভেতর থেকে নারী ও শিশুসহ এসব লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদের সবাই পর্যটক।

আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা দেখছেন উদ্ধারকর্মীরা।

শনিবার সকাল ৭টার দিকে উঠিয়ার পাটোয়ারটেকে ইনানী বিচের মেরিন ড্রাইভের টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category