• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
৭ কিলোমিটার হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ তরুণদের মেধা ও সৃজনশীলতায় এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিশুদের যৌন নির্যাতনের ছবি-ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী কুমিল্লায় মাদরাসা শিক্ষা সফরের বাস খাদে; শিক্ষকসহ নিহত ২, আহত ৩০ হোটেলকক্ষে অস্বাভাবিক অবস্থা, জ্ঞান ফেরার পর শুনি বিয়ে হয়ে গেছে: রনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি : আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। এবার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।শনিবার (২৪ অক্টোবর) কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ও কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কারখানার গুদামে হঠাৎ আগুন লাগে। সেখানে মজুত থাকা বিভিন্ন দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আগুন যাতে গুদাম থেকে কারখানার মূল উৎপাদনকেন্দ্র বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সতর্কতার সঙ্গে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা বিপুল পরিমাণ পণ্য ও মূল্যবান কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category