• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ২০২৬ মামা অ্যাওয়ার্ডস: অষ্টমবার বর্ষসেরা হয়ে বিটিএসের ইতিহাস স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি দুই আন্তর্জাতিক আসরে স্বর্ণ জিতে বাংলাদেশের পতাকা উড়ালেন রাফসান মাহির ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়াকে পুলিশ দিল ছাত্রদল সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের আন্দোলন: মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে দিনভর কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করছেন। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শ্রমিকদের আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএমপি এলাকা, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক তথ্যে এ বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, পরিস্থিতির উন্নতি না হলে সোমবার (২ নভেম্বর) কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন মালিকরা। এমনটাই জানিয়েছেন বিজিএমইএর সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category