• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের অলংকার মোড়ে দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ

সাভার ও আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের কর্মপরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ ডিইপিজেডের সব কারখানায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

এদিন সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে এসে কাজে যোগ দেন। অন্যান্য কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আশুলিয়া হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে মোতায়েন করা হয়েছে বিজিবি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য।

শিল্প পুলিশ জানায়, সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। বর্তমানে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দু-একটি কারখানায় শ্রমিকরা সকালে ভেতরে প্রবেশ করলেও পরে কাজ না করে চলে যান।

ভাঙচুর, অবরোধ এবং নাশকতা ঠেকাতে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবির বিশেষ টিমের টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ৯ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category