বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়লো গণপরিবহনের ভাড়া দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল
মোবাইলে কথা বলতে বলতে চলে গেলেন গার্ড, ট্রেন ছাড়লো ৮০ মিনিট পরে

মোবাইলে কথা বলতে বলতে চলে গেলেন গার্ড, ট্রেন ছাড়লো ৮০ মিনিট পরে

সকাল ৮টায় পার্বতীপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছাড়ার জন্য প্রস্তুত ছিল ৪১ নম্বর কাঞ্চন এক্সপ্রেস ট্রেন। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে গার্ড ইকবাল বাহারের মোবাইলে একটি কল আসে।

এ সময় তিনি মোবাইলে কথা বলতে বলতে ট্রেন থেকে নেমে চলে যান। সে সময় তাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে ট্রেনটি আর নির্ধারিত সময়ে ছাড়েনি। এতে বিপাকে পড়েন স্টেশনে অপেক্ষমাণ ট্রেনের শত শত যাত্রী।

সোমবার (১৮ জুলাই) সকালে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এমন ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল ৮টায় কাঞ্চন ট্রেনটি পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ট্রেনের নির্ধারিত গার্ড কাউকে কিছু না বলেই ট্রেন থেকে নেমে চলে যান। ফলে ট্রেনটি সঠিক সময়ে গন্তব্যে যেতে পারেনি।

তিনি বলেন, ‘যদি ট্রেনের গার্ডের কোনো সমস্যা থাকে বা অপারগতা থাকে তাহলে ট্রেন ছাড়ার কমপক্ষে আধাঘণ্টা আগে জানাতে হবে। কিন্তু তিনি এটি করেননি এবং আমাদের কিছু জানাননি। পরে সাইফুল ইসলাম নামের একজন গার্ডকে জরুরিভাবে ডেকে এনে ট্রেনটি পরিচালনা করা হয়।’

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com