বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়লো গণপরিবহনের ভাড়া দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল
আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন

আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন

সাইফুদ্দিন চৌধুরী জুয়েল: চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জেলা পিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আবুল হাশেম আইন পেশায় গৌরবোজ্জ্বল ৪০ বছর পূর্ণ করেছেন। তাঁর এই চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার ও আইন অঙ্গনে অসামান্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী ও বিজ্ঞ আইনজীবীরা।

​পেশাগত জীবনের এই মাইলফলক স্পর্শ করায় চট্টগ্রামের আদালত পাড়ায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত আইনজীবীরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। ​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,​ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান,​অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু,​অ্যাডভোকেট টিপুশীল জয়দেব,​অ্যাডভোকেট জাহেদুল ইসলাম,​অ্যাডভোকেট আর্শীবাদ বিশ্বাস,​অ্যাডভোকেট মোমেনুর রহমান,​অ্যাডভোকেট প্রতীত বড়ুয়া,​অ্যাডভোকেট নিশাত চৌধুরী,অ্যাডভোকেট মোঃ ইমরান,অ্যাডভোকেট মোঃ রাশেদুল হক,​অ্যাডভোকেট মোহাম্মদ আফতাব উদ্দিনসহ অন্যান্য আইনজীবীগণ।

​উপস্থিত আইনজীবীরা বলেন, অ্যাডভোকেট আবুল হাশেম কেবল একজন সফল আইনজীবী নন বরং তিনি নবীন আইনজীবীদের জন্য এক অনন্য বাতিঘর। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি সততা ও নিষ্ঠার সাথে বিচারপ্রার্থী মানুষের সেবা দিয়ে আসছেন। জেলা পিপি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর কর্মকাল চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ে অত্যন্ত প্রশংসিত।

​উল্লেখ্য, অ্যাডভোকেট আবুল হাশেম তাঁর দীর্ঘ পেশাগত জীবনে অসংখ্য জটিল ও গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে আইন অঙ্গনে নিজের এক সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com