বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়লো গণপরিবহনের ভাড়া দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল
টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২

টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২

এ এম লিটন গাজীপুর,  মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকায় অস্ত্র মামলার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে পাগাড় পাঠানপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার মামলা নং- ৩৩(২)২৬-এর গ্রেফতারকৃত আসামি মোঃ জসিম (৪০)-কে নিবিড় জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্রটি সে মোঃ শরিফুল আলম আরিফ (৩২)-এর কাছ থেকে সংগ্রহ করেছিল। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আরিফকে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শরিফুল আলম আরিফ স্বীকার করে যে, পিস্তলটি সে পাগাড় পাঠানপাড়া এলাকার মুজিবরের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমানের ঘরের ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় লুকিয়ে রেখেছে।

পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই বায়েজিদ, এসআই তুহিন, এসআই শাহীদুল এবং কনস্টেবল আজমসহ একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ারের তালা খুলে তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—
১. মোঃ জসিম (৪০), পিতা: মৃত শহিদুল ইসলাম, মাতা: জমিলা বেগম; সাং: পাগাড় পাঠানপাড়া, থানা: টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর। ২. মোঃ শরিফুল আলম আরিফ (৩২), পিতা: মৃত হাফেজ নুর রহমান, মাতা: সুফিয়া বেগম; স্থায়ী ঠিকানা: নয়া কুঠিরপাড়া, লালমনিরহাট; বর্তমান ঠিকানা: পাগাড় হাজী মার্কেট, টঙ্গী পূর্ব, গাজীপুর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com