বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়লো গণপরিবহনের ভাড়া দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল
এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

এশিয়ার জলসীমায় অন্তত তিনটি ইরানের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। জাহাজগুলোকে তাদের অবস্থান ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলসংলগ্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিপিং ও নিরাপত্তা সূত্র।  যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রপথে বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করেছে। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে গুলি চালিয়েছে।প্রায় দুই মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত চললেও অস্থির যুদ্ধবিরতির মধ্যেও শান্তি আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হয়ে উঠেছে।সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের বাহিনী একটি ইরানি কার্গো জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে।

একই সময়ে ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে উপসাগর ত্যাগের চেষ্টা করা দুটি কনটেইনার জাহাজ আটক করেছে। সংঘাত শুরুর পর এটাই তাদের প্রথম জাহাজ জব্দের ঘটনা।রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র অন্তত আরও তিনটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এর মধ্যে ‘ডিপ সি’ নামের একটি সুপারট্যাংকারকে আংশিক তেলবোঝাই অবস্থায় মালয়েশিয়ার উপকূলের কাছে সর্বশেষ দেখা গেছে।এ ছাড়া প্রায় ১০ লাখ ব্যারেল ধারণক্ষমতার ‘সেভিন’ নামের একটি ছোট ট্যাংকারও আটক করা হয়েছে। জাহাজটি প্রায় ৬৫ শতাংশ তেলবোঝাই ছিল।
প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলসহ আরেকটি সুপারট্যাংকার ‘ডোরেনা’-কে ভারতের দক্ষিণ উপকূলের কাছে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা করলে ভারত মহাসাগরে একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ছাড়া ‘দেরিয়া’ নামের আরেকটি ট্যাংকারও আটক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।জাহাজটি ভারতে তেল খালাস করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের দেওয়া ছাড়ের মেয়াদ শেষ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৯টি জাহাজকে ফিরে যেতে বা তাদের যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ভাসমান মাইন থাকার ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র মূলত আন্তর্জাতিক সমুদ্রে ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com