বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়লো গণপরিবহনের ভাড়া দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল
দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সব সংসদ সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম অবশ্যই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সবার জন্য যে বিষয়টি বিরোধীদলীয় নেতা উপস্থাপন করেছেন এখানে আজকে এ মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি এ সংসদটি বহু শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামীদিনের ভবিষ্যৎ সুন্দর একটি ভবিষ্যৎ কীভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার ওপরে প্রতিষ্ঠিত।
সেজন্যই আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি বিশ্ব পরিস্থিতি বিশ্ব বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেই যে যেভাবেই আমরা বলি না কেন যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি সমগ্র বিশ্ব বাংলাদেশসহ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দেশ প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, সবচেয়ে ভালো যে বিষয়টি আজকের আলোচনা সেটি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেক সংসদ সদস্য আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গা উপনীত হয়েছি। আমাদের আর যা কিছুর ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই।

প্রধানমন্ত্রী বলেন, সব সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন আলোচনা করতে চান পরামর্শ দেন সুপারিশ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেনও সব সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল সরকারি দল সবাই মিলে কেন আমরা আলোচনা করতে পারি না? আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসেবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো। আমাদের অবস্থান থেকে আমরা বসবো আমরা আলোচনা করব। আমরা উনাদের প্রস্তাব দেখবো। যদি উনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই আমরা তা করবো। কেন করবো আমরা? কারণ আমরা যে যেই অবস্থানেই যে এই ফ্লোরে যেদিকেই বসি না কেন বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে। যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। পরিশেষে আমি আবারও বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সব সদস্যকে আজকের এই আলোচনায় উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com