শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ফের আরিয়ানার বাগদান

ফের আরিয়ানার বাগদান

বাগদানের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্ডে। প্রেমিক ডাল্টন গোমেজের সঙ্গে আংটি বদল হয়েছে তার। গতকাল সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বাগদানের খবর দেন এ মার্কিন সংগীতশিল্পী।

ডাল্টন গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার সঙ্গে নিজ বাড়িতে সময় পার করছেন আরিয়ানা। ইনস্টাগ্রামে ছবিগুলো দিয়ে এই গায়িকা বলেছেন, ‘ফরএভার অ্যান্ড দেন সাম।’

ডাল্টন গোমেজ আরিয়ানাকে যে আংটি দিয়েছেন, তাতে মুক্ত ও হীরা বসানো। আরিয়ানার বাম হাতে শোভা পাচ্ছে তা।

এর আগে এসএনএল স্টার পেট ডেভিনসনের সঙ্গে বাগদান করেছিলেন আরিয়ানা। কিন্তু ২০১৮ সালের অক্টোবরে তারা সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এরপর গত জুনে ডাল্টনের সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন আরিয়ানা।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com