• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে আসতে পারবেন না শেখ হাসিনা: রিজভী শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল! ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দায়িত্ব বণ্টন, জুম মিটিংয়ে সাংগঠনিক তৎপরতা—বান্দরবানে কীসের প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ? ধানগড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী রেজাউল করিমের ফরম হস্তান্তর

স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৩৪ বার ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হামলার পর গুরুতর আহত শিক্ষিকা সন্ধ্যাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা এক যুবক স্কুলে এসে শিক্ষিকাকে বাইরে ডেকে নেয়। পরে তার গলা চেপে ধরে মুখ, ঘাড়, বুক ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলা ঠেকাতে এগিয়ে এলে স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তাকেও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারী।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্কুলে প্রবেশের পর অভিযুক্ত যুবক প্রথমে ইশারায় শিক্ষিকাকে বাইরে আসতে বলে। এরপর মুহূর্তের মধ্যেই হামলা চালায়।

হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে ২১ বছর বয়সী অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে শিক্ষিকা সন্ধ্যাকে উত্ত্যক্ত করছিল।

কয়েক দিন আগে সন্ধ্যার করা ইভটিজিংয়ের অভিযোগের পর অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও মনে প্রতিশোধের পরিকল্পনা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category