মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

কালিহাতীবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জি: লিয়াকত আলী

কালিহাতীবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জি: লিয়াকত আলী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী কালিহাতীবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক সংক্ষিপ্ত বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী বলেন, আমার প্রিয় কালিহাতীবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতেগড়া জাতীয় পার্টি বর্তমানে পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এর সুনজর থাকার কারণে কালিহাতীতে আগের চেয়ে অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ তাই আমি সকলের ভালবাসায় এগিয়ে যাব এটাই কাম্য।

সবশেষে তিনি বলেন, সকল বাধা দূর করে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগনকে সাথে নিয়ে এগিয়ে যাব সাফল্যের শিখরে। বাংলা নববর্ষ-১৪৩০ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি ‘শুভ নববর্ষ’।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com