• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার পোশাক বদলে বাংলাদেশে মিয়ানমারের ‘আইনশৃঙ্খলা বাহিনীর’ ১৪ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল, শুক্রবার শপথ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনিতে ধস, প্রাণ গেল ১০৭ জনের আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে দেশে ফিরেছেন, এখনও বন্দি ৮৬ ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে শাহীনুর আলম জেলার শ্রেষ্ঠ ওসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পরে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন সিইসি। দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category