বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
কলকাতার মেরে সাই প্রোডাকশনে মডেল মাহমুদ রিফাত!

কলকাতার মেরে সাই প্রোডাকশনে মডেল মাহমুদ রিফাত!

লাইফস্টাইল ডেস্ক : ২০২৪ সাল শুরু হয়েছে কিছু সুন্দর কাজ দিয়ে আলহামদুলিল্লাহ। ২০২৪ এর জন্য কিছু বিশেষ পরিকল্পনা আছে। ইতিমধ্যেই আমি একটি নতুন ব্র্যান্ডের সাথে একটি নতুন শ্যুট করেছি এবং কিছু শীতকালীন শুটিংও করেছি। কিন্তু কলকাতার এই প্রজেক্টটা খুবই সুন্দর ছিল । কলকাতায় মেরে সাই প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের সাথে এটি আমার প্রথম কাজ।

স্পনসর করেছেন- মেরে সাই প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। এই প্রকল্পের জন্য পুরো টিম এবং এই প্রোডাকশনের মালিক অপূর্ব ভাইয়াকে অনেক ধন্যবাদ।
তারা এই প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য আমাদের সাহায্য করে এবং আমার ফটোগ্রাফার, কোরিওগ্রাফার, পোষাক ডিজাইনার এত যত্নশীল ছিল। আমি টিমের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।
মেরে সাই প্রোডাকশন সবসময় নতুনদের জন্য কাজ করতে পছন্দ করে। কলকাতাতে আশাকরি আগামীতে নতুন কিছু কাজ করবো।
আগামী ফেব্রুয়ারিতে কিছু নতুন প্রজেক্ট আছে আশা করি সব ভালো হবে। আমি অনেক বেশি কাজ করতে চাই না, অল্প কিছু কাজ কিন্তু ভালো কাজ করতে চাই। কারণ জীবন কাজের জন্য না, কাজ জীবনের জন্য।
তবে আমাদের দেশের অনেক ভালো পোষাক ডিজাইনার আছেন যাদের সাথে কাজ করতে চাই। কলকাতাতে ২০২৪ এর শেষে কিছু কাজ করব যদি সবকিছু ঠিক ভাবে হয়। আশা করি আপনাদের সমর্থন পাবো। শীতকাল সবসময় পোশাকে আনে নতুন এর ছোয়া। তবে আমি সবসময় সিম্পল পোশাক বেশি পছন্দ করি। আশাকরি ২০২৪ এ আপনাদের ভালো কিছু কাজ দিতে পারব।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com