বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
সাহরিতে সহজপাচ্য টমেটো চিকেন

সাহরিতে সহজপাচ্য টমেটো চিকেন

কদিন পরই মাহে রমজান। শেষ রাতে উঠে সাহরি খাওয়ার পালা শুরু হবে। সাহরিতে সহজপাচ্য এমন একটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা।
টমেটো চিকেন

উপকরণ

মুরগির মাংস ৭৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা ২টি করে, লবণ স্বাদমতো ও তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে ভেজে টমেটো কুচি দিন।

২. আদা-রসুন বাটা, সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে কষিয়ে মুরগি দিন।

৩. মুরগি কষানো হলে আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। এরপর নেড়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com