শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনাভাইরাস মহামারীর কারণে কওমি মাদ্রাসা বাদে দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কওমি ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। এ দফায় ছুটি আরও ১৪ দিন বাড়ানো হলো।

রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা আসে। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

নতুন করে ছুটি বাড়ানোর সময়গুলোতে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সংসদ টিভি, রেডিও, অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বিশেষায়িত সিলেবাস দেওয়া হয়েছে সেটা অনুযায়ী লেখাপড়া চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কওমি মাদরাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর থেকে দফায় দফায় বাড়ানো সেই ছুটি আজ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান রয়েছে। তবে গতকাল কোনো নির্দেশনা না আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে বলে ধারণা করা হচ্ছিল। আজ নতুন করে ছুটি আরও ১৪দিন বাড়ানোর ঘোষণা এলো।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঘরেই চলছে স্কুলের আবহে লেখাপড়া। সংসদ টিভি এবং রেডিওতে চলছে পাঠদান। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখার ঘাটতি পূরণের নানা চেষ্টা চলমান রেখেছে সরকার।

কোভিড-১৯ মহামারীর মধ্যে গতবছর পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেওয়া যায়নি।

আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com